Homeবাছাইকৃত সংবাদযুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নিরাপত্তা বিষয়ক বৈঠক করতে ইউরোপে রওনা হয়েছেন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নিরাপত্তা বিষয়ক বৈঠক করতে ইউরোপে রওনা হয়েছেন

Published on

spot_img

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুস থেকে ইউরোপে রওনা হয়েছেন; প্রতিরক্ষামন্ত্রী হিসেবে এটাই তার প্রথম বিদেশ সফর।

নেটো প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে বৈঠক ও বেলজিয়ামে ইউক্রেনের আন্তর্জাতিক সহায়তা বিষয়ক সমাবেশে যোগ দেওয়ার আগে হেগসেথ জার্মানিতে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক কমান্ডের সদর দফতর পরিদর্শন করবেন; তারপর পোল্যান্ডের নেতাদের সঙ্গে বৈঠক করতে সে দেশে পাড়ি দেবেন।

পেন্টাগন বলেছে, ব্রাসেলসে হেগসেথ “প্রতিরক্ষা খাতে যৌথ ব্যয় বাড়ানো, ইউরোপীয় নেতৃত্ব বৃদ্ধি ও আটলান্টিকের উভয় দিকে প্রতিরক্ষা শিল্প-ঘাঁটির সক্ষমতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করতে নেটোর মিত্র ও অংশীদারদের সঙ্গে যোগ দেবেন।”

পেন্টাগনের বক্তব্য অনুযায়ী, ইউক্রেন ডিফেন্স কনট্যাক্ট গ্রুপের বৈঠকে হেগসেথ “ইউক্রেনে যুদ্ধের যত দ্রুত সম্ভব কূটনৈতিক পরিসমাপ্তির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করবেন।”

–ভয়েজ অব আমেরিকা

Latest articles

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

অপারেশন ডেভিল হান্টঃ কুড়িগ্রাম, সিলেট, গাজীপুরে ধরপাকড় চলছে, মোট গ্রেফতার প্রায় ৪০০০

অপারেশন ডেভিল হান্টে খুলনা, কুড়িগ্রাম, সিলেট ও গাজীপুরে যথাক্রমে ১৮, ১৬, ৯ ও ১৩...

More like this