Homeবাছাইকৃত সংবাদযুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স এআই শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্যারিসে পৌঁছেছেন

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স এআই শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্যারিসে পৌঁছেছেন

Published on

spot_img

আর্টিফিশাল ইনটেলিজেন্স অ্যাকশন সামিটের আগে প্যারিসের ওর্লি বিমানবন্দরে অবতরণ করতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সেকেন্ড লেডি ঊষা ভ্যান্স ও তাদের সন্তানদের। সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫।

দায়িত্ব গ্রহণের পর এটাই ভ্যান্সের প্রথম বিদেশ সফর; বিশ্বের প্রধান রাজনৈতিক নেতারা এআই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করছেন।

প্রযুক্তিবিশ্বের বড় বড় শক্তি যেহেতু দ্রুত অগ্রসরমান প্রযুক্তি শিল্পে আধিপত্য বিস্তারের লড়াইয়ে নেমেছেন, সেহেতু কূটনৈতিক আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রায় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান, সরকারের শীর্ষ কর্মকর্তা, সিইও এবং বিজ্ঞানীরা দুই দিনের এই আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।

এই শীর্ষ সম্মেলন অনেক ইউরোপীয় নেতাকে ভ্যান্সের সঙ্গে প্রথমবার সাক্ষাতের সুযোগ করে দেবে।

ভ্যান্স মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মধ্যাহ্ন ভোজ ও বৈঠকে অংশ নেবেন।

–ভয়েজ অব আমেরিকা

Latest articles

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

অপারেশন ডেভিল হান্টঃ কুড়িগ্রাম, সিলেট, গাজীপুরে ধরপাকড় চলছে, মোট গ্রেফতার প্রায় ৪০০০

অপারেশন ডেভিল হান্টে খুলনা, কুড়িগ্রাম, সিলেট ও গাজীপুরে যথাক্রমে ১৮, ১৬, ৯ ও ১৩...

More like this