Homeবাছাইকৃত সংবাদচিলির প্রেসিডেন্ট দাবানল পীড়িত অঞ্চলে জরুরি অবস্থা জারির অংশ হিসেবে কারফিউয়ের নির্দেশ...

চিলির প্রেসিডেন্ট দাবানল পীড়িত অঞ্চলে জরুরি অবস্থা জারির অংশ হিসেবে কারফিউয়ের নির্দেশ দিয়েছেন

Published on

spot_img

চিলির মধ্য ও দক্ষিণাঞ্চলে দুই এলাকায় তীব্র দাবানলের হুমকির কারণে সে দেশের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিচ শনিবার জরুরি অবস্থা সংক্রান্ত আদেশ জারি করেছেন।

তিনি বলেছেন, নাবল ও মৌল প্রদেশেও কারফিউ থাকবে যাতে কর্তৃপক্ষ সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলা করতে সক্ষম হয়; বন, মাঠ, বাড়িঘর ও জনজীবন রক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রেসিডেন্ট ভবনে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বরিচ বলেন, দাবানল ঘটিয়েছে এমন কাউকে পাওয়া গেলে সে “বিচারব্যবস্থার কাছে জবাবদিহি করবে এবং তার ২০ বছরের কারাদণ্ড হবে।”

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, বর্তমানে চিলিতে প্রায় ১৫টি দাবানল সক্রিয় রয়েছে; আবহাওয়ার তাপমাত্রা ৪০ সেলসিয়াসের (১০৪ ফারেনহাইট) উপর থাকায় এই দাবানগুলির প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, আরাউকানিয়া এলাকায় দাবানলের সঙ্গে সম্পর্কিত ৬০ জনের বেশি ব্যক্তিকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে।

ভালপারাইসো অঞ্চলে দাবানলের কারণে গত বছর কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছেন এবং এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

–ভয়েজ অব আমেরিকা

Latest articles

“দেশের এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার”

মোঃ তারেক হোসাইন বিশেষ প্রতিনিধি আজ দুপুর ১২ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী...

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

More like this