Homeবাছাইকৃত সংবাদসার্বিয়ায় সরকার-বিরোধী বিক্ষোভে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছে

সার্বিয়ায় সরকার-বিরোধী বিক্ষোভে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছে

Published on

spot_img

ড্রোন-ফুটেজে দেখা যাচ্ছে, সার্বিয়ার বেলগ্রেডে ২০২৪ সালের নভেম্বরে নভি সাদ রেল স্টেশনের ছাদ ভয়াবহভাবে ভেঙে পড়ার প্রতিবাদে অসংখ্য মানুষ রাস্তার মোড় অবরোধ করেছে। ৮ ফেব্রুয়ারি, ২০২৫।

দেশজুড়ে সরকার-বিরোধী বিক্ষোভ অব্যাহত থাকায় শয়ে শয়ে সার্বিয়ান শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা রবিবার (৯ ফেব্রুয়ারি) সে দেশের দক্ষিণাঞ্চলের শহর নিসে মহাসড়কের প্রস্থান-পথ অবরোধ করেছে।

গত নভেম্বরে নভি সাদ রেল স্টেশনের ছাদ ভেঙে পড়ার ফলে নিহতদের স্মরণে ১৫ মিনিট নীরবতা পালনের আগে বিক্ষোভকারীরা ব্যানার নিয়ে স্লোগান দেয়; এই দুর্ঘটনার জন্য তারা সার্বিয়ার কর্তৃপক্ষকে দায়ী করছে।

নিসের শিক্ষার্থীরাই এই বিক্ষোভ সংগঠিত করেছে ও নেতৃত্ব দিচ্ছে। তাদের দাবি, বিপর্যয়ের (যা এক ডজনের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে) জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনতে হবে।

প্রাথমিকভাবে নভি সাদ দুর্ঘটনাকে ঘিরে বিক্ষোভের সূত্রপাত হলেও এটি বলকান দেশটির সর্বত্র ছড়িয়ে পড়েছে।

বিক্ষোভকারীরা বলছে, এই বিপর্যয়ের পিছনে রয়েছে দুর্নীতি, স্বজনপোষণ ও নিম্নমানের নির্মাণ। এই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত বিচারবিভাগীয় পদক্ষেপ চাইছে তারা। সেই সঙ্গে প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচের ক্ষমতাসীন সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসপিপি) কর্মকর্তাদের দোষ দিচ্ছে বিক্ষোভকারীরা। তবে তিনি ও তার দল যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।

–ভয়েজ অব আমেরিকা

Latest articles

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

অপারেশন ডেভিল হান্টঃ কুড়িগ্রাম, সিলেট, গাজীপুরে ধরপাকড় চলছে, মোট গ্রেফতার প্রায় ৪০০০

অপারেশন ডেভিল হান্টে খুলনা, কুড়িগ্রাম, সিলেট ও গাজীপুরে যথাক্রমে ১৮, ১৬, ৯ ও ১৩...

More like this