Homeবাছাইকৃত সংবাদস্যান ডিয়েগোতে দাবানল; এলাকা খালি ও রাস্তা বন্ধ করা হয়েছে

স্যান ডিয়েগোতে দাবানল; এলাকা খালি ও রাস্তা বন্ধ করা হয়েছে

Published on

spot_img

স্যান ডিয়েগো কাউন্টি জুড়ে ছড়িয়ে পড়া দাবানলের মোকাবিলা করেন ক্যালিফোর্নিয়ার দমকল কর্মীরা। মঙ্গলবার, ২১ জানুয়ারি।

জোরালো সান্টা অ্যানা বায়ুপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে মিশন ভ্যালির পাহাড়ি এলাকায় দুপুরের ঠিক পরেই দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়ে; এর ফলে এলাকা খালি করতে হয় এবং রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

ফ্যাশন ভ্যালি মলের কাছে ফ্রায়ার্স রোডের উত্তর দিকে এই দাবানলের সূত্রপাত ঘটে। পুলিশ রাস্তার একাংশ বন্ধ করে এবং পার্শ্ববর্তী একাধিক ভবন খালি করে দেয় কেননা দাবানলের মোকাবিলায় স্থলকর্মী ও হেলিকপ্টার তৎপর ছিল। এই দাবানল পাহাড়ের উপরে একটি বহুতল ফ্ল্যাট ভবনের দিকে ছড়িয়ে পড়ে।

কোনও হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার ভোরে লাইলাক নামে আরেকটি দাবানল স্যান ডিয়েগো কাউন্টির উত্তর-পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ায় একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এলাকা খালি করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

ক্যাল ফায়ারের বক্তব্য অনুযায়ী, স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় ছড়িয়ে পড়া এই দাবানলেও কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। (রয়টার্স)

–ভয়েজ অব আমেরিকা

Latest articles

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

অপারেশন ডেভিল হান্টঃ কুড়িগ্রাম, সিলেট, গাজীপুরে ধরপাকড় চলছে, মোট গ্রেফতার প্রায় ৪০০০

অপারেশন ডেভিল হান্টে খুলনা, কুড়িগ্রাম, সিলেট ও গাজীপুরে যথাক্রমে ১৮, ১৬, ৯ ও ১৩...

More like this