Homeবাছাইকৃত সংবাদওয়াশিংটনে বিমান দুর্ঘটনাস্থলে নিহতদের পরিবার

ওয়াশিংটনে বিমান দুর্ঘটনাস্থলে নিহতদের পরিবার

Published on

spot_img

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আর্লিংটনে রনাল্ড রেগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে পটোম্যাক নদীর তীরে বিমানের দুর্ঘটনাস্থলে হাজির হয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা; আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৫৩৪২-এর সঙ্গে সেনাবাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ৬৭ জন নিহত হয়েছেন।

ওয়াশিংটনে হোয়াইট হাউস থেকে মাত্র কয়েক মাইল দূরে রেগান ন্যাশনাল বিমানবন্দরে অবতরণ করছিল ৬৪ জন যাত্রীবাহী বিমানটি; সেই সময় প্রশিক্ষণমূলক মিশনে থাকা সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে এই বিমানের ধাক্কা লাগে।

ওয়াশিংটন ডিসির দমকল বিভাগ রবিবার (২ ফেব্রুয়ারি) বলেছে, এই দুর্ঘটনায় নিহত ৬৭ জনের মধ্যে ৫৫ জনকে চিহ্নিত করতে সক্ষম হয়েছেন কর্মকর্তারা।

২০০৯ সালের পর থেকে যুক্তরাষ্ট্রে এই সংঘর্ষই প্রথম বড় বিমান দুর্ঘটনা এবং ২০০১ সালে নিউইয়র্কের বেল হারবরে আমেরিকান এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার পর থেকে এটাই সবচেয়ে প্রাণঘাতি। উল্লেখ্য, বেল হারবরের দুর্ঘটনায় বিমানে থাকা ২৬০ জনই নিহত হয়েছিলেন।

–ভয়েজ অব আমেরিকা

Latest articles

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

অপারেশন ডেভিল হান্টঃ কুড়িগ্রাম, সিলেট, গাজীপুরে ধরপাকড় চলছে, মোট গ্রেফতার প্রায় ৪০০০

অপারেশন ডেভিল হান্টে খুলনা, কুড়িগ্রাম, সিলেট ও গাজীপুরে যথাক্রমে ১৮, ১৬, ৯ ও ১৩...

More like this