Homeবাছাইকৃত সংবাদবিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে স্থবির গুলশান এলাকা

বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে স্থবির গুলশান এলাকা

Published on

spot_img

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে, শনিবার (১ ফেব্রুয়ারি) গুলশান মোড় অবরোধ করে স্থবির পরিস্থিতি সৃষ্টি করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত অবরোধ ও আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার টানা তৃতীয় দিনের মতো রাস্তায় নামেন এই কলেজের শিক্ষার্থীরা, এই অবরোধকে ‘বারাসাত ব্যারিকেড’ নাম দিয়েছেন তারা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকার দ্য ডেইলি স্টার লিখছে, “বিকেল সাড়ে ৪টার দিকে ক্যাম্পাস থেকে সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ কয়েকশ শিক্ষার্থী মিছিল বের করে মহাখালী রেলগেট এলাকার দিকে রওনা হন।”

শনিবার শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “ঢাকার সাতটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে।”

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ ক্ষেত্রে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। এ অবস্থায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই।

এর আগের দুদিন সাত দফা দাবি ছিল শিক্ষার্থীদের।

গুলশানে অবস্থান নেয়া তিতুমীর কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসানকে উদ্ধৃত করে প্রথম আলো লিখেছে, “শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা আমরা প্রত্যাখ্যান করেছি। আমাদের সাত দফা দাবি এখন এক দফায় মিলিত হয়েছে, সেটা হচ্ছে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দিতে হবে।”

–ভয়েজ অব আমেরিকা

Latest articles

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

অপারেশন ডেভিল হান্টঃ কুড়িগ্রাম, সিলেট, গাজীপুরে ধরপাকড় চলছে, মোট গ্রেফতার প্রায় ৪০০০

অপারেশন ডেভিল হান্টে খুলনা, কুড়িগ্রাম, সিলেট ও গাজীপুরে যথাক্রমে ১৮, ১৬, ৯ ও ১৩...

More like this