Homeবাছাইকৃত সংবাদহেজবুল্লাহর বিরুদ্ধে অস্ত্রবিরতি লংঘনের অভিযোগে তাদের ঘাঁটিগুলিতে ইসরায়েলের আক্রমণ

হেজবুল্লাহর বিরুদ্ধে অস্ত্রবিরতি লংঘনের অভিযোগে তাদের ঘাঁটিগুলিতে ইসরায়েলের আক্রমণ

Published on

spot_img

ইসরায়েলের সামরিক বাহিনী শুক্রবার জানায় যে তারা সিরিয়া-লেবানন সীমান্ত বরাবর রাতে বেকা উপত্যকাকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে।

সেনাবাহিনী বলেছে এই সব স্থানগুলির মধ্যে রয়েছে মাটির তলায় অস্ত্র তৈরির স্থাপনা এবং আরেকটি স্থান যেখান থেকে লেবাননে অস্ত্র চোরাচালান করা হয়। বৃহস্পতিবার ইসরায়েল জানায় হেজবুল্লাহর একটি নজরদারি ড্রোনকে তারা বাধা দেয়। ইসরায়েল বলছে এটি ইসরায়েল ও লেবাননের মধ্যকার “ অস্ত্রবিরতি চুক্তির লংঘন”।

ইসরায়েল ও লেবানন নভেম্বরের শেষেরর দিকে একটি অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর করে যার ফলে ২০২৩ সালে গাজা যুদ্ধের সময় থেকে শুরু হওয়া প্রাণঘাতী সংঘাতের সমাপ্তি ঘটে। রবিবার যুক্তরাষ্ট্র নিশ্চিত করে যে এই চুক্তিতে বলার হয়েছে যে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের জন্য ৬০ দিনের সময় দেওয়া হয়েছে যা ১৮ ফেব্রুয়ারি অবধি বহাল থাকবে। তাতে আগেকার ২৬ জানুয়ারির সময়সীমা বাড়ানো হলো।

অস্ত্রবিরতির সময় সম্প্রসারণের পর থেকে ইসরায়েল লেবাননে একাধিক আক্রমণ চালিয়েছে যার ফলে শতাধিক লোক হতাহত হয়েছে।

সর্বসাম্প্রতিক এক ড্রোন আক্রমণে লেবাননে দক্ষিণাঞ্চলের মাজদাল সেলম শহরে কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন।

–ভয়েজ অব আমেরিকা

Latest articles

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

অপারেশন ডেভিল হান্টঃ কুড়িগ্রাম, সিলেট, গাজীপুরে ধরপাকড় চলছে, মোট গ্রেফতার প্রায় ৪০০০

অপারেশন ডেভিল হান্টে খুলনা, কুড়িগ্রাম, সিলেট ও গাজীপুরে যথাক্রমে ১৮, ১৬, ৯ ও ১৩...

More like this