Homeবাছাইকৃত সংবাদচট্টগ্রামে আইনজীবী হত্যা মামলায় আরও ১১ জন গ্রেফতার

চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলায় আরও ১১ জন গ্রেফতার

Published on

spot_img

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িত থাকার অভিযোগে রবিবার (২৬ জানুয়ারি) আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

বন্দর নগরী হিসেবে পরিচিত চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে এই ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আইনজীবী হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা দাঁড়াল ২১।

ঢাকার প্রথম আলোর দেয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার হওয়া ১১ জন হলেন প্রেমনন্দন দাশ, রনব দাশ, বিধান দাশ, বিকাশ দাশ, রুমিত দাশ, রাজ কাপুর, সামির দাশ, শিব কুমার দাশ, ওম দাশ, অজয় দাশ ও দেবী চরণ। তাঁরা সবাই নগরের কোতোয়ালি সেবক কলোনির বাসিন্দা।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানাচ্ছে প্রথম আলো

কী হয়েছিল চট্টগ্রামের আদালত চত্বরে

গত বছরের ২৬ নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের প্রাক্তন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে ৩৫-বছর বয়সী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক কাজী শরীফুল ইসলাম চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচ করার আদেশ দেন।

দুপুরের দিকে চিন্ময়কে বহনকারী পুলিশের গাড়ি ঘিরে ধরেন তার হাজারো সমর্থকরা।

প্রায় ৩ ঘণ্টা ধরে চলে উত্তেজনা, পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে ও হট্টগোল থামাতে লাঠিচার্জ করে।

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় তিন দিন পর দুইটি পৃথক মামলা দায়ের করা হয়। শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে তোয়ালী থানায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়।

আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, ভাঙচুরের অভিযোগে ১১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০-৫০০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছিলেন আইনজীবী আলিফের বড় ভাই খানে আলম।

–ভয়েজ অব আমেরিকা

Latest articles

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

অপারেশন ডেভিল হান্টঃ কুড়িগ্রাম, সিলেট, গাজীপুরে ধরপাকড় চলছে, মোট গ্রেফতার প্রায় ৪০০০

অপারেশন ডেভিল হান্টে খুলনা, কুড়িগ্রাম, সিলেট ও গাজীপুরে যথাক্রমে ১৮, ১৬, ৯ ও ১৩...

More like this