Homeবাছাইকৃত সংবাদকে এম সফিউল্লাহ মারা গেছেন, ইউনূসের শোক প্রকাশ

কে এম সফিউল্লাহ মারা গেছেন, ইউনূসের শোক প্রকাশ

Published on

spot_img

মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ রবিবার (২৬ জানুয়ারি) সকাল পৌনে ৯টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জয়দেবপুরে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় প্রধান ছিলেন তিনি, তার নেতৃত্বেই ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্ম নেয়া সফিউল্লাহ ছিলেন তিন নম্বর সেক্টরের কমান্ডার। তিনি মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর তিনটি বিশেষ ইউনিটের একটি, ‘এস ফোর্স’ এর কমান্ডার ছিলেন।

মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি ‘বীর উত্তম’ খেতাব পান।

ইউনূসের শোক

মেজর জেনারেল কে এম সফিউল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

“দেশ ও দেশের মানুষের প্রতি তার অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। বাংলাদেশের সর্বস্তরের মানুষ তার বীরগাঁথা আজীবন চিরকৃতজ্ঞে স্মরণ করবে”, বলেন প্রধান উপদেষ্টা।

স্বাধীনতার পর ১৯৭২ থেকে ১৯৭৫ সালের অগাস্ট পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন কে এম সফিউল্লাহ।

মালয়েশিয়া, কানাডা, সুইডেন, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করার পরে, ১৯৯৬ সালে তিনি নারায়ণগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

–ভয়েজ অব আমেরিকা

Latest articles

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

অপারেশন ডেভিল হান্টঃ কুড়িগ্রাম, সিলেট, গাজীপুরে ধরপাকড় চলছে, মোট গ্রেফতার প্রায় ৪০০০

অপারেশন ডেভিল হান্টে খুলনা, কুড়িগ্রাম, সিলেট ও গাজীপুরে যথাক্রমে ১৮, ১৬, ৯ ও ১৩...

More like this