Homeবাছাইকৃত সংবাদতুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান স্কি রিসোর্ট হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের জানাজায় অংশ নেন

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান স্কি রিসোর্ট হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের জানাজায় অংশ নেন

Published on

spot_img

ছবিতে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেব এরদোয়ানকে বলুর কার্টালকায়া স্কি রিসোর্টে ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ডে নিহতদের জন্য আয়োজিত একটি জানাজায় অংশ নিতে দেখা যাচ্ছে। বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫।

উত্তর-পশ্চিমাঞ্চলের জনপ্রিয় স্কি রিসোর্ট হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন।

সরকার জানিয়েছে, ৪৫ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য লাশ শনাক্ত করার জন্য ফরেনসিক ডিএনএ পরীক্ষা চলছে।

মোট ২৩৮ জন নিবন্ধিত অতিথিসহ ১২ তলা হোটেলটির রেস্তোরাঁর মেঝেতে সকাল ৩:৩০ টার দিকে আগুন ধরার পর তা চারিদিকে ছড়িয়ে পড়ে।

হোটেলের কর্তৃপক্ষ এখন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্রমবর্ধমান সমালোচনার সম্মুখীন। অগ্নিকাণ্ড থেকে প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিরা বলছেন যে, ঘটনাটি ঘটার সময় তারা কোনো ফায়ার অ্যালার্ম শোনেননি। অন্যান্য অতিথিরা জানান, তারা সম্পূর্ণ অন্ধকারে ধোঁয়াটে করিডোরের মধ্যে দিয়ে হাঁটতে বাধ্য হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে অন্তত ২০ জন শিশু ছিল।

–ভয়েজ অব আমেরিকা

Latest articles

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

অপারেশন ডেভিল হান্টঃ কুড়িগ্রাম, সিলেট, গাজীপুরে ধরপাকড় চলছে, মোট গ্রেফতার প্রায় ৪০০০

অপারেশন ডেভিল হান্টে খুলনা, কুড়িগ্রাম, সিলেট ও গাজীপুরে যথাক্রমে ১৮, ১৬, ৯ ও ১৩...

More like this