Homeবার্তা সরণীনতুন নাটকে রিচি

নতুন নাটকে রিচি

Published on

spot_img

দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত রিচি সোলায়মান। তবে অভিনয়ের প্রতি ভালোবাসাটা আছে এখনো। গল্প ও চরিত্র পছন্দ হলেই ক্যামেরার সামনে দাঁড়ানোর চেষ্টা করেন। গত বছর শেষ করেছেন ‘গিরগিটি’ নামের একটি ওয়েব ফিল্মের শুটিং।

নতুন বছরের শুরুতে নাটকের কাজ শুরু করছেন তিনি। ইমরাউল রাফাতের পরিচালনায় ‘পরস্পর’ নাটকে অভিনয় করবেন রিচি। ৩ জানুয়ারি থেকে শুরু হবে শুটিং।

পরস্পর নাটকটির গল্প রচনা করেছেন অপূর্ণ রুবেল। নাটকে রিচিকে দেখা যাবে সোমা নামের চরিত্রে। রিচি বলেন, ‘গল্প ও চরিত্র ভালো হলে আনুষঙ্গিক অন্যান্য ব্যস্ততা পাশ কাটিয়ে কাজ করতে ইচ্ছা করে। পরস্পর নাটকের গল্পটা আমার ভালো লেগেছে। যে কারণে কাজটির সঙ্গে যুক্ত হওয়া।’

এ নিয়ে দ্বিতীয়বার ইমরাউল রাফাতের পরিচালনায় কাজ করছেন রিচি। আট বছর আগে এই পরিচালকের ‘দূরত্ব’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করেছিলেন তিনি।

রিচি বলেন, ‘এই নিয়ে দ্বিতীয়বার রাফাতের নির্দেশনায় কাজ করব। রাফাত দীর্ঘদিন কাজ করছেন ইন্ডাস্ট্রিতে। নির্মাতা হিসেবে যেমন গুণী, তেমনি ভালো মানুষও। আশা করছি তাঁর সঙ্গে আমার দ্বিতীয় কাজের অভিজ্ঞতাটাও ভালো হবে।’

রিচি আরও জানান, বেশ কিছু স্ক্রিপ্ট এসেছে তাঁর হাতে। স্ক্রিপ্টগুলো পড়ার পর সিদ্ধান্ত নেবেন নতুন কাজের বিষয়ে। সম্প্রতি ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছেন রিচি। উত্তরায় শুরু করেছেন বিউটি পারলারের ব্যবসা। প্রতিষ্ঠানটি উদ্বোধন করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

সূত্র লিংক

Latest articles

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

অপারেশন ডেভিল হান্টঃ কুড়িগ্রাম, সিলেট, গাজীপুরে ধরপাকড় চলছে, মোট গ্রেফতার প্রায় ৪০০০

অপারেশন ডেভিল হান্টে খুলনা, কুড়িগ্রাম, সিলেট ও গাজীপুরে যথাক্রমে ১৮, ১৬, ৯ ও ১৩...

More like this