Homeবাছাইকৃত সংবাদসাভার-আশুলিয়ায় তিন সড়কে ডাকাতি, আহত ২০

সাভার-আশুলিয়ায় তিন সড়কে ডাকাতি, আহত ২০

Published on

spot_img

সাভার ও আশুলিয়ায় এক রাতে তিন সড়কে বাস ও প্রাইভেটকারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে ৪ জনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ডাকাতির কবলে পড়া যানবাহনের যাত্রীরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি থেকে সিএনবি পর্যন্ত ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে একদল ডাকাত ডাকাতি করতে ওঠে।

এ সময় তারা চারজনকে কুপিয়ে আহত করে এবং যাত্রীদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন মহাসড়কে নেমে যায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, “বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

অন্য এক ঘটনায় সাভারের চাঁপাইন এলাকায় জনসম্মুখে চারজনকে ছুরিকাঘাতে আহত করেছে এক যুবক। এ ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ।

এ ছাড়াও, আশুলিয়ার বঙ্গবন্ধু রোডের পলমল গার্মেন্টসের পাশে একটি বিয়ে বাড়ির গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

বিয়ে বাড়ির লোকজন জানান, ময়মনসিংয়ের থেকে রাত ২টার দিকে বিয়ে বাড়ির একটি মিনি বাস আশুলিয়ার সদরপুর আসছিল। বাসটি সেখানে পৌঁছালে রাস্তায় গাছ ফেলে একদল অস্ত্রধারী ডাকাত বাসটি আটক করে বাসে থাকা সবাইকে মারধর করে। এ সময় তারা নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাট করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এদিকে আশুলিয়ায় চলন্ত প্রাইভেটকারের গতিরোধ করে লক্ষাধিক টাকাসহ মোবাইল ফোন লুট করেছে ডাকাতরা। শুক্রবার রাতে কাঠগড়া-টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, সিরাজগঞ্জের বেলকুচি থেকে নিজস্ব প্রাইভেটকার যোগে ঢাকার মিরপুরের উদ্দেশে রওনা হয় কয়েকজন। রাত সাড়ে ৯টার দিকে কাঠগড়া-টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকায় পৌঁছালে ৩-৪ জন ডাকাত গাড়িটির গতিরোধ করে। এরপর গাড়ির সামনের ও দুই পাশের কাঁচ ভেঙে রেজাউল করিমের সঙ্গে থাকা ১ লাখ ১৩ হাজার টাকা, একটি আইফোন ও একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ফোন লুট করে ডাকাতরা। তারা দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল।

আহতদের সবাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর বলেন, “ডাকাতদের আটকের চেষ্টা চলছে।”

–ভয়েজ অব আমেরিকা

Latest articles

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

অপারেশন ডেভিল হান্টঃ কুড়িগ্রাম, সিলেট, গাজীপুরে ধরপাকড় চলছে, মোট গ্রেফতার প্রায় ৪০০০

অপারেশন ডেভিল হান্টে খুলনা, কুড়িগ্রাম, সিলেট ও গাজীপুরে যথাক্রমে ১৮, ১৬, ৯ ও ১৩...

More like this