Homeবাছাইকৃত সংবাদনাটোরের শত বছর পুরনো মহাশ্মশানে চুরি, প্রহরীর লাশ উদ্ধার

নাটোরের শত বছর পুরনো মহাশ্মশানে চুরি, প্রহরীর লাশ উদ্ধার

Published on

spot_img

নাটোরের কাশিমপুর মহাশ্মশানে শনিবার (২১ ডিসেম্বর) ভোরে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে, পুরনো আমলের কাসা, পিতল ও তামার বিপুল পরিমাণ তৈজসপত্র চুরির ঘটনাও ঘটেছে।

নিহত ব্যক্তির নাম তরুণ কুমার দাশ, স্থানীয় গণমাধ্যম বলছে তিনি ২৪ বছর ধরে এই মহাশ্মশানের পাহারাদার হিসেবে কাজ করতেন।

প্রাথমিকভাবে পুলিশ সাংবাদিকদের বলছে, চুরি করতে এসে দুর্বৃত্তরা তরুণ কুমারকে হত্যা করতে পারে বলে তাদের মনে হচ্ছে।

পুলিশ কর্মকর্তা মাহবুবুর রহমানকে উদ্ধৃত করে বিবিসি বাংলা লিখেছে, “সকালে গার্ডরা এসে ভেতরে ঢোকার পর মন্দিরে থাকা ব্যক্তির মৃতদেহ দেখতে পায়। রশি দিয়ে একটি বেঞ্চির সাথে তার হাত-পাসহ শরীর শক্ত করে বাঁধা ছিলো”।

মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সত্যনারায়ণ রায়কে উদ্ধৃত করে ঢাকার প্রথম আলো বলছে, “সকালে মহাশ্মশান মন্দিরের অন্য কর্মচারী ও পাহারাদারেরা তাঁকে কল করে জানান, শ্মশানের ভোগঘরের বারান্দায় তরুণ কুমারের লাশ হাত ও পা-বাঁধা অবস্থায় পড়ে আছে।”

খবর পেয়ে তিনি শ্মশান কমিটির অন্য সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, দানবাক্স ও ভান্ডারঘরের তালা ভাঙা এবং গ্রিল কাটা।

সম্ভবত তাকে হত্যা করে মন্দিরের টাকা ও বাসনকোসন চুরি করা হয়েছে।

মহাশ্মশান ও মন্দিরটি শত বছরের পুরনো, তাই এই মন্দিরের অভ্যন্তরের নানা মালামালের ঐতিহাসিক একটা মূল্য রয়েছে।

–ভয়েজ অব আমেরিকা

Latest articles

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

অপারেশন ডেভিল হান্টঃ কুড়িগ্রাম, সিলেট, গাজীপুরে ধরপাকড় চলছে, মোট গ্রেফতার প্রায় ৪০০০

অপারেশন ডেভিল হান্টে খুলনা, কুড়িগ্রাম, সিলেট ও গাজীপুরে যথাক্রমে ১৮, ১৬, ৯ ও ১৩...

More like this