Homeবার্তা সরণীমিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত

Published on

spot_img

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার খইয়াছড়া ইউনিয়নে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বড়তাকিয়া রেল স্টেশন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন ইউনিয়ন ছাত্রশিবির কর্মী সামিরুল ইসলাম।

এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে প্রবেশ করেন।

আয়োজিত সাধারণ সভায় এলাকার শিক্ষানুরাগী সমাজসেবক মাওলানা ফরিদ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী। সভায় খইয়াছড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের জামায়াতের সভাপতি মোবারক হোসাইন ও ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আরিফ হোসাইনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবীর, অর্থ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, খইয়াছড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ একরামুল হক, সহ-সভাপতি মো. খুরশেদ আলম, সেক্রেটারি মো. রাকিবুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মো. মামুনুর রশিদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী এখন সাধারণ জনতার একমাত্র ভরসার জায়গা। জনগণের কাছে পরিষ্কার জামায়াতে ইসলামী হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যাদের মধ্যে নেই কোনো জুলুম, চাঁদাবাজি, নেই দখলদারিত্ব। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এদেশের মানুষ নিরাপদে থাকবে মানুষ এটি বুঝতে শুরু করেছে। মানুষ তাদের হারিয়ে যাওয়া নায্য অধিকার ফিরে পাবে। জনসাধারণের ভাগ্যের পরিবর্তন ঘটবে।

বার্তা সূত্র

Latest articles

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

অপারেশন ডেভিল হান্টঃ কুড়িগ্রাম, সিলেট, গাজীপুরে ধরপাকড় চলছে, মোট গ্রেফতার প্রায় ৪০০০

অপারেশন ডেভিল হান্টে খুলনা, কুড়িগ্রাম, সিলেট ও গাজীপুরে যথাক্রমে ১৮, ১৬, ৯ ও ১৩...

More like this