Homeবাছাইকৃত সংবাদজনপ্রশাসন সংস্কারের জন্য বিএনপির প্রস্তাবনা পেশ

জনপ্রশাসন সংস্কারের জন্য বিএনপির প্রস্তাবনা পেশ

Published on

spot_img

ভয়েজ অব আমেরিকা:

বাংলাদেশের জনপ্রশাসন সংস্কারের লক্ষ্যে একটি প্রস্তাবনা পেশ করেছে বিএনপি। রবিবার (১৫ ডিসেম্বর) পেশ করা এই প্রস্তাবনার কার্যকারিতা ও নিরপেক্ষতা বাড়াতে প্রশাসনিক কাঠামোর ব্যাপক পুনর্গঠনের সুপারিশ করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও দলের জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেসুর রহমানের কাছে এ প্রস্তাব জমা দেন।

ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের বলেন, “পুরো প্রশাসনিক কাঠামো ঢেলে সাজাতে হবে। আমরা প্রস্তাব করছি, প্রতিটি নির্বাচনের তিন মাস আগে প্রশাসনের সর্বস্তরে পরিবর্তন আনতে হবে। এর মধ্যে রয়েছে জেলা প্রশাসকের ফিট লিস্ট তৈরির প্রক্রিয়া সংশোধন।”

তিনি বলেন, “দীর্ঘ সময় ধরে একই পদে থাকার কারণে সিন্ডিকেট গড়ে উঠেছে। এ কারণে বেশকিছু সমস্যা সৃষ্টি হয়, সেগুলো সমাধান করা গুরুত্বপূর্ণ।”

প্রস্তাবগুলোতে এই জাতীয় ক্ষেত্রে বাধ্যতামূলক স্থানান্তরের বিধান অন্তর্ভুক্ত রয়েছে।

আগের সরকারের আমলে বেশ কিছু সংখ্যক কর্মকর্তা তাদের ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ করে বিএনপি। সুষ্ঠু ও নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করতে, তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও তুলে ধরেছে তারা।

Latest articles

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

অপারেশন ডেভিল হান্টঃ কুড়িগ্রাম, সিলেট, গাজীপুরে ধরপাকড় চলছে, মোট গ্রেফতার প্রায় ৪০০০

অপারেশন ডেভিল হান্টে খুলনা, কুড়িগ্রাম, সিলেট ও গাজীপুরে যথাক্রমে ১৮, ১৬, ৯ ও ১৩...

More like this