Homeবাছাইকৃত সংবাদজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Published on

spot_img

ভয়েজ অব আমেরিকা:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে রবিবার (১৫ ডিসেম্বর) ভোরে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে সহপাঠীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বীরপ্রতীক তারামন বিবি হলে এ ঘটনা ঘটে বলে জানান বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আবদুর রাজ্জাক।

মারা যাওয়া তাকিয়া তাসনিম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৫৩ ব্যাচের (২০২৩-২৪) শিক্ষার্থী ছিলেন। তিনি তারামন বিবি হলের অষ্টম তলার ৭০০৫ নম্বর কক্ষে থাকতেন।

তাকিয়ার সহপাঠীদের উদ্ধৃত করে ঢাকার বিডিনিউজ টুয়েন্টি ফোর লিখেছে, “বন্ধুর সঙ্গে তাকিয়ার মনোমালিন্য চলছিল। ভোরে তাকিয়ার সেই বন্ধু সহপাঠীদের ফোন দিয়ে দ্রুত তাকিয়াকে উদ্ধার করতে বলে। তবে সহপাঠীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকিয়াকে ফ্যানের সঙ্গে গলায় রশি পেচিয়ে ঝুলন্ত অবস্থায় পায়।”

তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের চিকিৎসককে তারামন বিবি হলে নিয়ে আসা হলে তিনি পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকিয়াকে মৃত ঘোষণা করেন বলে জানান সহকারী প্রক্টর আবদুর রাজ্জাক।

এই মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “প্রাধ্যক্ষ আমাকে জানিয়েছেন, ওই ছাত্রী সহপাঠীর সঙ্গে মনোমালিন্যের জেরে তাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন। তার বাড়িতে খবর পাঠানো হয়েছে। লাশ হিমাগারে রাখা হবে। পরিবারের সদস্যরা এসে নিয়ে যাবেন।”

স্থানীয় গণমাধ্যমে আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, “শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে সেটি সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে৷ তার পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

Latest articles

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

অপারেশন ডেভিল হান্টঃ কুড়িগ্রাম, সিলেট, গাজীপুরে ধরপাকড় চলছে, মোট গ্রেফতার প্রায় ৪০০০

অপারেশন ডেভিল হান্টে খুলনা, কুড়িগ্রাম, সিলেট ও গাজীপুরে যথাক্রমে ১৮, ১৬, ৯ ও ১৩...

More like this