Homeবাছাইকৃত সংবাদকোম্পানীগঞ্জে 'মোবাইল চার্জ' নিয়ে কথা কাটাকাটির পর দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

কোম্পানীগঞ্জে ‘মোবাইল চার্জ’ নিয়ে কথা কাটাকাটির পর দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

Published on

spot_img

ভয়েজ অব আমেরিকা:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় দোকান ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দফায় দফায় উপজেলার সদর পয়েন্টে এই ঘটনা ঘটে।

এ সময় আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বর্ণি গ্রামের এক ব্যক্তির সঙ্গে মোবাইল চার্জ নিয়ে কাঠাঁলবাড়ী গ্রামের এক ব্যক্তির কথা কাটাকাটি হয়।

এ ঘটনায় এক পক্ষের লোকজন বর্ণি এলাকায় সড়কে অবরোধ করে। পরে থানা সদরে কোম্পানীগঞ্জ, বর্ণি ও কাঁঠালবাড়ী ৩ গ্রামের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে এটি সংঘর্ষে রূপ নেয়। প্রায় ৪ ঘণ্টা ব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর অবস্থান করছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

Latest articles

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

অপারেশন ডেভিল হান্টঃ কুড়িগ্রাম, সিলেট, গাজীপুরে ধরপাকড় চলছে, মোট গ্রেফতার প্রায় ৪০০০

অপারেশন ডেভিল হান্টে খুলনা, কুড়িগ্রাম, সিলেট ও গাজীপুরে যথাক্রমে ১৮, ১৬, ৯ ও ১৩...

More like this