Homeবার্তা সরণীসরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ্য ভাতা দেওয়া হবে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ্য ভাতা দেওয়া হবে

Published on

spot_img

ভয়েজ অব আমেরিকা:

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সবাইকে মহার্ঘ্য ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

রবিবার (১৫ ডিসেম্বর) মহার্ঘ্য ভাতা ও বঞ্চনা নিরসন কমিটির প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব এ কথা জানান।

তিনি আরও বলেন, সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই এই ভাতা পাবেন। পেনশনাররাও পাবেন।

মহার্ঘ্য ভাতা পর্যালোচনা ও সুপারিশ প্রদানের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ সচিব ও লেজিসলেটিভ বিভাগের সচিব আছেন।

সিনিয়র সচিব বলেন, “সরকার শুধু সিদ্ধান্তই নেয়নি, একটা কমিটিও করে দিয়েছে। কমিটিতে আমিও আছি। এজন্য আমি আপনাদের মাধ্যমে সব শ্রেণির সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটা সুখবর দিতে চাই। পে-কমিশন করা দীর্ঘসময়ের ব্যাপার হওয়ায় মহার্ঘ্য ভাতা কমিটি করেছে সরকার। আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব। সর্বোচ্চ থেকে সর্বনিম্ন সীমা নির্ধারণ করতে একটি কৌশল ঠিক করা হবে। এবার যাতে পেনশনাররা মহার্ঘ্য ভাতা পায় সে ব্যাপারে সরকার একমত।”

তিনি বলেন, “এটি খুবই সময়োপযোগী সিদ্ধান্ত। যাতে মহার্ঘ্য ভাতা দেওয়া যায়। আমাদের চেষ্টা থাকবে দ্রুত সম্ভাব্য সময় নির্ধারণ করে সরকারের কাছে সুপারিশ করা। এরপর সরকার এটি বাস্তবায়ন করবে। এটা যত তাড়াতাড়ি করা যায় তত মঙ্গল।”

কত শতাংশ দেওয়া হবে-জানতে চাইলে তিনি বলেন, সেটা এই কমিটি সুপারিশ করবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা নির্ধারণ করে দেওয়া হবে অবশ্যই।

তিনি বলেন, “আপনার জানেন কর্মকর্তা ও কর্মচারীর স্কেল সমান নয়। মহার্ঘ্য ভাতায় কর্মচারীদের একটু বেশি হতে পারে।”

সিনিয়র সচিব বলেন, “আগে কখনো এটা ছিল না, এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি পেনশনাররাও যেন সুবিধা পায়। কারণ চিকিৎসা, বাড়ি ভাড়াসহ নানা ধরনের খরচ পেনশনারদের বেশি দরকার। একটা লোক চাকরিতে থাকলে পার্ট টাইম অনেক কিছু করতে পারে। কিন্তু পেনশনাররা এমনি অসুস্থ, বয়স্ক, তাদের ওষুধের খরচ প্রতি মাসে অনেক বেশি লাগে।”

২/৩টি বৈঠকের মধ্যেই বিষয়টি নিশ্চিত করার কথা জানান এই সিনিয়র সচিব।

Latest articles

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

অপারেশন ডেভিল হান্টঃ কুড়িগ্রাম, সিলেট, গাজীপুরে ধরপাকড় চলছে, মোট গ্রেফতার প্রায় ৪০০০

অপারেশন ডেভিল হান্টে খুলনা, কুড়িগ্রাম, সিলেট ও গাজীপুরে যথাক্রমে ১৮, ১৬, ৯ ও ১৩...

More like this