Homeবাছাইকৃত সংবাদবাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা ইস্যুতে যা বলল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা ইস্যুতে যা বলল যুক্তরাষ্ট্র

Published on

spot_img

বাংলাদেশে ধর্মীয় ও নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা সুনিশ্চিত করা উচিত, এমন মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ের সময়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) সমন্বয়ক জন কিরবি এই কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের উপর হামলা ও মন্দির ভাঙচুরের অভিযোগে বেশ কিছু সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন বিক্ষোভ করছে, এ বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের অবগতির বিষয়ে জানতে চান।

আরেক সাংবাদিক অন্য একটি প্রশ্নে জানতে চান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময়ে, প্রেসিডেন্ট বাইডেন কি তার বন্ধু ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন?

উত্তর দিতে গিয়ে জন কিরবি বলেন, ‘আমরা খুব নিবিড়ভাবে এসব ঘটনার ওপর নজর রাখছি এবং প্রেসিডেন্ট বাইডেন নিজেও এর প্রতি গভীর মনোযোগী।’

তিনি আরও বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। এই পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা বাহিনীগুলোর সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।’

জন কিরবি আরও বলেন, ‘আমরা সব বাংলাদেশি নেতার সঙ্গে আলোচনা করার সময় অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছি যে, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অন্তর্বর্তী সরকারের নেতারা এই বিষয়ে বারবার প্রতিশ্রুতি দিয়েছেন যে, তারা সব ধর্ম ও জাতির মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন।’

এ ধরনের পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও মানবাধিকার পরিস্থিতি উন্নত করার ব্যাপারে বাংলাদেশের সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

বার্তা সূত্র

Latest articles

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

অপারেশন ডেভিল হান্টঃ কুড়িগ্রাম, সিলেট, গাজীপুরে ধরপাকড় চলছে, মোট গ্রেফতার প্রায় ৪০০০

অপারেশন ডেভিল হান্টে খুলনা, কুড়িগ্রাম, সিলেট ও গাজীপুরে যথাক্রমে ১৮, ১৬, ৯ ও ১৩...

More like this