Homeরাজনীতিজাতিসংঘের প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের বৈঠক

জাতিসংঘের প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের বৈঠক

Published on

spot_img

ঢাকায় সফররত জাতিসংঘের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার গুলশানের জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এ বৈঠকে অংশ নেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৪-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল।

সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘আজ আমরা জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং বাংলাদেশ সফররত জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেছি। বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতি বিশেষ করে চলমান বিচার প্রক্রিয়া, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, ডেমোক্রেসি এবং বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে মতবিনিময় করার জন্য তারা বাংলাদেশে এসেছেন।’

তিনি আরও বলেন, ‘সাক্ষাৎকালে জামায়াতে ইসলামী আগামীর বাংলাদেশকে কীভাবে দেখতে চায়, সেসম্পর্কে তারা জানতে চেয়েছেন। আমরা দলের পক্ষ থেকে আমাদের অবস্থান তুলে ধরেছি। বিচারের ব্যাপারে আমরা বলেছি, ক্রিমিনাল যারা আছে, তাদের বিচার হতে হবে। তবে সেটা যেন ফেয়ার হয় এবং কোনো ধরনের ইনজাস্টিস না হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে যেসব বিচার হবে, তা যেন আন্তর্জাতিক মানের হয়, সেসম্পর্কেও আমরা আলোচনা করেছি। প্রয়োজনীয় সংস্কার, ডেমোক্রেটিক সিস্টেম তৈরি ও যথাসময়ে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার বিষয়ে আমরা কথা বলেছি।

জাতিসংঘের প্রতিনিধি দলে— ইউএন হাইকমিশনার ফর হিউম্যান রাইটস-এর ট্রানজিশনাল জাস্টিস অ্যাডভাইজার সেবাস্টিয়ান ভেরেলস্ট এবং ফাইন্যানসিং ফর পিস বিল্ডিং-এর ডেপুটি চিফ মারকাস লেনযেনসহ পাঁচজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন— সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

বার্তা সূত্র

Latest articles

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

অপারেশন ডেভিল হান্টঃ কুড়িগ্রাম, সিলেট, গাজীপুরে ধরপাকড় চলছে, মোট গ্রেফতার প্রায় ৪০০০

অপারেশন ডেভিল হান্টে খুলনা, কুড়িগ্রাম, সিলেট ও গাজীপুরে যথাক্রমে ১৮, ১৬, ৯ ও ১৩...

More like this