Homeবার্তা সরণীসংখ্যালঘুদের লক্ষ্য করে সহিংসতার ঘটনায় গ্রেফতার ৭০

সংখ্যালঘুদের লক্ষ্য করে সহিংসতার ঘটনায় গ্রেফতার ৭০

Published on

spot_img

আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ৮৮ মামলা হয়েছে। এসব মামলায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

প্রেস সচিব বলেন, ‘সংখ্যালঘুদের লক্ষ্য করে কিছু সহিংসতা হয়েছে। এ বিষয়ে পুলিশের কাছ থেকে একটি প্রতিবেদন এসেছে। তারা বলছে, এসব ঘটনায় মোট ৭০ জন গ্রেফতার হয়েছেন। এটা চলমান। ৮৮টি মামলা হয়েছে। এটি অক্টোবর পর্যন্ত। এরপরের যে মামলা, সেগুলোর তালিকা হচ্ছে। আগামীকাল বুধবার নাগাদ সেই তালিকা হাতে পাবেন। সেটির ওপর একটি বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে।’

তিনি বলেন, ‘গ্রেফতারের সংখ্যা আরও বাড়বে। মামলার সংখ্যাও দু-একটা বাড়তে পারে। কারণ সুনামগঞ্জে একটি ঘটনা ঘটেছে। কিছু কিছু জায়গায়, চট্টগ্রাম, ঢাকার তুরাগ ও নরসিংদীতে ঘটনা ঘটেছে। সেগুলোর প্রতিটির তথ্য সাংবাদিকদের দেওয়া হবে। তারা আশা করছে, এ সংক্রান্ত তথ্য নিয়মিত দিতে পারবে।’

শফিকুল আলম বলেন, ‘হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কাছ পাওয়া তথ্য অনুযায়ী মামলা হয়েছে ৬২টি এবং মামলায় গ্রেফতার ৩৫ জন। আর পূজামণ্ডপ ও উপাসনালয়কেন্দ্রিক সহিংসতায় পুলিশের কাছে সরাসরি রিপোর্ট অনুযায়ী মামলা হয়েছে ২৬টি এবং তাতে গ্রেফতার হয়েছেন ৩৫ জন। বাংলাদেশে যারা এ ধরনের ন্যক্কারজনক কাজে জড়িত, তাদের সবাইকে গ্রেফতার করা হবে।’

গ্রেফতার ৭০ জনের রাজনৈতিক পরিচয় আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘যাকে সন্দেহ করা হচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাকেই গ্রেফতার করা হচ্ছে। এই যে ৮৮টি মামলার কথা বলা হলো, যদিও সংখ্যালঘু সহিংসতা সংক্রান্ত মামলা, অনেকগুলো ঘটনার ক্ষেত্রে দেখা গেছে, তিনি হয়তো মেম্বার ছিলেন, ক্ষমতাসীন দলের মেম্বার ছিলেন, তাকে আক্রমণ করা হয়েছে। এটাকে কীভাবে নেবেন?…কিন্তু যেহেতু সহিংসতা হয়েছে, অপরাধ হয়েছে…এগুলোকে গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে। পুরো বিষয়গুলোই তদন্তের অংশ।’

বার্তা সূত্র

Latest articles

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

অপারেশন ডেভিল হান্টঃ কুড়িগ্রাম, সিলেট, গাজীপুরে ধরপাকড় চলছে, মোট গ্রেফতার প্রায় ৪০০০

অপারেশন ডেভিল হান্টে খুলনা, কুড়িগ্রাম, সিলেট ও গাজীপুরে যথাক্রমে ১৮, ১৬, ৯ ও ১৩...

More like this