Homeবার্তা সরণীমিরপুরের সাবেক ডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মিরপুরের সাবেক ডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

Published on

spot_img

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লাসহ চার পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।

অন্য বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার রফিকুল ইসলাম, ট্রাফিক-যাত্রাবাড়ী জোনের সহকারী কমিশনার তানজিল আহমেদ, এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো.রফিকুল ইসলাম।

রাষ্ট্রপতির আদেশক্রমে ইতোমধ্যে সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেনের সেই করা পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির সাবেক ডিসি ও বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মো. জসিম উদ্দিন মোল্লার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে অপরাধের অভিযোগ এনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গত ৩০ অক্টোবর রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সে অনুযায়ী সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯(২) ধারার বিধান অনুযায়ী মো. জসিমকে ৩০ অক্টোবর থেকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক ভরণপোষণ ভাতা প্রাপ্য হবেন।

সাবেক এডিসি (গুলশান বিভাগ) মো. রফিকুল ইসলামের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, বাড্ডা থানার একটি মামলায় গত ১৮ অক্টোবর তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯(২) ধারার বিধান অনুযায়ী গত ১৮ অক্টোবর থেকে সরকারি চাকরি থেকে রফিকুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালে রফিকুল চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী ভাতা পাবেন।

সহকারী কমিশনার (ট্রাফিক-যাত্রাবাড়ী জোন) তানজিল আহমেদের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ৩৯(২) ধারার বিধান অনুযায়ী তানজিল আহমেদকে ১৫ অক্টোবর থেকে সাময়িকভাবে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন সময়ে তানজিল বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন।

আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, এপিবিএনের এএসপি মো. রফিকুল ইসলামকে গত ১৩ সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারী মডেল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ৩৯(২) ধারার বিধান অনুযায়ী গত ১৩ সেপ্টেম্বর থেকে সরকারি চাকরি থেকে রফিকুলকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন সময়ে রফিকুল ইসলাম ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন।

সূত্র: ভয়েজ অব আমেরিকা

Latest articles

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

অপারেশন ডেভিল হান্টঃ কুড়িগ্রাম, সিলেট, গাজীপুরে ধরপাকড় চলছে, মোট গ্রেফতার প্রায় ৪০০০

অপারেশন ডেভিল হান্টে খুলনা, কুড়িগ্রাম, সিলেট ও গাজীপুরে যথাক্রমে ১৮, ১৬, ৯ ও ১৩...

More like this

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...