Homeখেলাধুলাজিয়া ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা বিভাগে লাল দল চ্যাম্পিয়ন

জিয়া ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা বিভাগে লাল দল চ্যাম্পিয়ন

Published on

spot_img

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ঢাকা বিভাগের খেলায় লাল দল চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় লাল দল সবুজ দলকে ৩৫ রানে পরাজিত করে।

লাল দল প্রথম ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২১১ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাফসান ৩৯ বলে ৭৭ রান করেন। আমির ৩০ বলে ৫০ রান করেন। সবুজ দলের ফাহিম এবং রাব্বি দুটি করে উইকেট নেন।

২১২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে সবুজ দল ১৮ দশমিক ৪ ওভারে ১৭৬ রান করে সবাই আউট হয়ে যান। দলের পক্ষে আহরার ৪৬ বলে ৮৯ রান করেন। লাল দলের নয়ন ও ফয়সাল তিনটি করে এবং শাহাবাজ দুটি করে উইকেট নেন।

৩৯ বলে ৭৭ রান এবং একটি উইকেট লাভ করায় লাল দলের রাফসান ম্যান অব দ্যা ম্যাচ বিবেচিত হয়।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠটিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, টুর্নামেন্টের আহবায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব দেবব্রত পাল, জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় দিপু রায় চৌধুরী, সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি, মোরশেদ আলী খান সুমন, মুন্নু ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রাশিদ সামিউল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহসহ সাবেকসহ জেলা ক্রিড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যরা।

এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিথিরা। বাংলাদেশের ক্রিকেটকে সারাবিশ্বে পরিচিতি করার নেপথ্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে আফরোজা খান রিতা বলেন, স্থবির হয়ে পড়া ক্রীড়াঙ্গনের গতি বাড়াতে বিএনপি কাজ করছে। তরুণ ও যুবসমাজকে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধূলার আয়োজন করবে বিএনপি।

খেলায় ঢাকা বিভাগের আওতাধীন মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জ এই চারটি জেলার সেরা খেলোয়াড়দের সমন্বয়ে ‘লাল দল’ ও ‘সবুজ দল’ নামে দুইটি দল গঠন করা হয়।

আটটি বিভাগ ও দুটি সাংগঠনিক বিভাগে চ্যাম্পিয়ন দল এবং ঢাকা উত্তর ও দক্ষিণ মিলে মোট ১২টি দল দ্বিতীয় পর্যায়ের খেলায় অংশ নেবে।

বার্তা সূত্র

Latest articles

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

অপারেশন ডেভিল হান্টঃ কুড়িগ্রাম, সিলেট, গাজীপুরে ধরপাকড় চলছে, মোট গ্রেফতার প্রায় ৪০০০

অপারেশন ডেভিল হান্টে খুলনা, কুড়িগ্রাম, সিলেট ও গাজীপুরে যথাক্রমে ১৮, ১৬, ৯ ও ১৩...

More like this