Homeবার্তা সরণীভারতীয় অপপ্রচার ও উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে শাহজাদপুরে বিক্ষোভ

ভারতীয় অপপ্রচার ও উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে শাহজাদপুরে বিক্ষোভ

Published on

spot_img

ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদ, দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে এবং সহিংসতায় জড়িত ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৭ ডিসেম্বর) বাদ আছর সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের থানারঘাট এলাকা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহজাদপুর থানা শাখার ব্যানারে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

এসময় বিক্ষোভ মিছিল থেকে ভারত বিরোধী ও ইসকন বিরোধী বিভিন্ন ধরনের শ্লোগান দেওয়া হয়। বিক্ষোভ মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দ্বারিয়াপুর বাজারের ফলপট্টি এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন শাহজাদপুর থানা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মো. আব্দুল্লাহ, জাতীয় ওলামা পরিষদের শাহজাদপুর পৌর শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রেজাউল করিম জিহাদী, মাওলানা মুফতি আমিনুল ইসলাম ও হাফেজ মাওলানা আহমদুল্লাহ।

এসময় বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকেই ভারত বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। সর্বশেষ ইসকনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করার সময় আমাদের জাতীয় পতাকা অবমাননা করা হয়। তার‌ই গ্রেফতারের পর শেখ হাসিনা ও ভারতের ইন্ধনে ইসকনের উগ্র সমর্থকদের মাধ্যমে চট্টগ্রামে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে এবং মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করা হয়।

এসময় তারা ইসকনকে জঙ্গি সংগঠন হিসেবে বাংলাদেশ নিষিদ্ধের দাবি জানান। এবং দেশের ১৮ কোটি জনগণের পক্ষ থেকে জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার দাবি করেন।

বার্তা সূত্র

Latest articles

“দেশের এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার”

মোঃ তারেক হোসাইন বিশেষ প্রতিনিধি আজ দুপুর ১২ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী...

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

More like this