Homeবার্তা সরণীআটোয়ারীতে মন্দিরের প্রতিমা ভাংচুর, গ্রেপ্তার ২

আটোয়ারীতে মন্দিরের প্রতিমা ভাংচুর, গ্রেপ্তার ২

Published on

spot_img

পঞ্চগড় প্রতিনিধি ১৯ নভেম্বর, ২০২১, ১৬:৪৮:৪২

পঞ্চগড়: আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তিনটি মন্দিরে প্রতিমা ভাংচুর করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) গভীর রাতে এই প্রতিমাগুলো ভাঙচুর করা হয়।

এ ঘটনায় শুক্রবার (১৯ নভেম্বর) সকালে একজন ইউপি সদস্য প্রার্থীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুইজনই সনাতন হিন্দু ধর্মালম্বী। গ্রেপ্তারকৃতরা হলেন—শক্তিনাথ চন্দ্র পাল ও সনাতন চন্দ্র পাল। শক্তিনাথ চন্দ্র পাল বর্তমান ইউপি সদস্য ও আলোয়াখোয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী।

স্থানীয়রা জানায়, ইউনিয়ন পরিষদের মেম্বার পদের ভোটকে কেন্দ্র করে এ ঘটনা ঘটানো হয়েছে। তারা বলছেন একটি পক্ষ হিন্দু ধর্মালম্বীদের ভোট আদায়ের জন্য প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটিয়েছে।

পুলিশ জানায়, আলোয়াখোয়া ইউনিয়নের বহুবাধ সর্বজনীন কালি মন্দির, দোমুরকী-ঝাকুয়াপাড়া কালী মন্দির এবং ঠাকুর পুকুর কালি মন্দিরে গভীর রাতে দুর্বৃত্তরা প্রতিমা ভাংচুর করে। সকালে হিন্দু ধর্মালম্বীরা পুজা অর্চনার জন্য মন্দিরে গেলে প্রতিমাগুলোর বিভিন্ন অংশ ভেঙে মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাৎকক্ষণিক ঘটনাস্থলে গিয়ে গোপন সংবাদের ভিত্তি ইউপি সদস্যসহ ২ জনকে গ্রেপ্তার করে।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেন, পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলি, পঞ্চগড় জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায় জানান, আগামী ২৮ নভেম্বর আটোয়ারী উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্রে করে যারা মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে তারা যে ধর্মেরই হোক তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেন।

পঞ্চগড় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রাকিবুল ইসলাম জানান, আটোয়ারী উপজেলার আলোখোয়া ইউনিয়নে ৩টি মন্দিরের প্রতিমা ভাংচুরের খবরে আমরা ঘটনাস্থল গিয়ে সরেজমিনে পরিদর্শন করি এবং ভাংচুরের সাথে যারা জড়িত তাদের ২ জনকে গ্রেপ্তার করি। তবে কী কারণে তারা ভাংচুর করে সে বিয়য় তদন্ত চলছে।

নিউজজি/এসএম/নাসি 

বার্তা সূত্র

Latest articles

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

অপারেশন ডেভিল হান্টঃ কুড়িগ্রাম, সিলেট, গাজীপুরে ধরপাকড় চলছে, মোট গ্রেফতার প্রায় ৪০০০

অপারেশন ডেভিল হান্টে খুলনা, কুড়িগ্রাম, সিলেট ও গাজীপুরে যথাক্রমে ১৮, ১৬, ৯ ও ১৩...

More like this