Homeফোকাস নিউজকথিত শিশু বক্তা মাদানী অশ্লীল পর্নো দেখাসহ রাষ্ট্রবিরোধী কার্যক্রম করতেন

কথিত শিশু বক্তা মাদানী অশ্লীল পর্নো দেখাসহ রাষ্ট্রবিরোধী কার্যক্রম করতেন

Published on

spot_img

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ বলেছেন, রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেয়া বিতর্কিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীর মোবাইল ফোনে আপত্তিকর এডাল্ট কনটেন্ট অশ্লীল পর্নো পায় ফরেনসিক বিশেষজ্ঞরা। তিনি নিয়মিত পর্নোগ্রাফি ভিডিও দেখাসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন।

তিনি বলেন, পাশাপাশি গাজীপুরে তার প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে কারা অর্থায়ন করতেন, এখান থেকে সরকার ও রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম চালানো হতো কিনা- তা তদন্ত করে দেখা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেয়া বিতর্কিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীর মোবাইল ফোনে আপত্তিকর এডাল্ট কনটেন্ট অশ্লীল পর্নোগ্রাফি পেয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। মাদানীর মোবাইল ফোনটি ফরেনসিক বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে এসব পর্নোগ্রাফির সন্ধান পান।

গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, জেলহাজতে থাকা রফিকুলকে ৭ দিনের রিমান্ড চেয়ে  মঙ্গলবার সকালে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল আদালতে আবেদন করা হয়েছে। আদালতের আদেশ পেলে তাকে রিমান্ডে এনে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রেস ব্রিফিংকালে এডিসি মোহাম্মদ আহসান, গাছা থানার ওসি ইসমাইল হোসেন ও পরিদর্শক (তদন্ত) নন্দলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটকের পর গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে .ব্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর থেকে তিনি গাজীপুরের জেলহাজতে রয়েছেন। তার বিরুদ্ধে একই আইনে গাজীপুরের বাসন থানায় আরেকটি মামলা হয়েছে।

Latest articles

“দেশের এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার”

মোঃ তারেক হোসাইন বিশেষ প্রতিনিধি আজ দুপুর ১২ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী...

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

More like this