Homeশীর্ষ সংবাদমামুনুলের নারী কেলেঙ্কারি কাণ্ডে হেফাজতের ৪ নেতা গ্রেফতার

মামুনুলের নারী কেলেঙ্কারি কাণ্ডে হেফাজতের ৪ নেতা গ্রেফতার

Published on

spot_img

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়াল রিসোর্টে মামুনুল হকের নারী কেলেংকারি ইস্যুতে মহাসড়কে তাণ্ডবের ঘটনায় পুলিশের দায়ের করা দুই মামলায় হেফাজতে ইসলামের আরও চার নেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১১ এপ্রিল) মধ্যরাতে রাজধানীর জুরাইন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে র‌্যাব-১১ সদস্যরা তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- সোনারগাঁও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইকবাল হোসেন, মাওলানা আমির মহিউদ্দিন, সোনারগাঁও উপজেলা হেফাজত ইসলামের সেক্রেটারি মাওলানা শাহজাহান ওরফে শিবলি এবং সহসভাপতি মাওলানা মোয়াজ্জেম হোসেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১-এর সিনিয়র সহকারী পরিচালক জসীম উদ্দিন চৌধুরী  জানান, গ্রেফতারকৃতদের মধ্যে খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইকবাল হোসেন একটি মামলার প্রধান আসামি। অপর মামলার প্রধান আসামি হলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।
র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, গত ৩ এপ্রিল সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে নারী কেলেংকারির ঘটনায় মামুনুল অবরুদ্ধ হলে আসামি ইকবাল হোসেন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হেফাজতের লোকজন জড়ো করেন। পরে তার নেতৃত্বে হামলা, ভাঙচুর ও তাণ্ডব চালানো হয়। মামলার অধিকতর তদন্তের জন্য গ্রেফতারকৃতদের আজ সোমবার (১২ এপ্রিল) সকালে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম  বলেন, ‘আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য দুটি মামলায় প্রত্যেকের ১৪ দিন করে রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।’
নারায়ণগঞ্জে হেফাজতের হরতাল কর্মসূচি ও দলটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক নারীসহ অবরুদ্ধ হওয়ার পর হেফাজত নেতাকর্মীদের তাণ্ডব ও সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ১৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে ৬৩ জনকে। সূত্র : সময় টিভি

Latest articles

“দেশের এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার”

মোঃ তারেক হোসাইন বিশেষ প্রতিনিধি আজ দুপুর ১২ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী...

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

More like this