Homeবার্তা সরণীমামুনুলের কথিত স্ত্রী ঝর্ণা ‘নিখোঁজ’

মামুনুলের কথিত স্ত্রী ঝর্ণা ‘নিখোঁজ’

Published on

spot_img

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা নিখোঁজ দাবি করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বড় ছেলে আবদুর রহমান। ওই জিডিতে নিজের জীবনের নিরাপত্তাও চেয়েছেন তিনি।

শনিবার (১০ এপ্রিল) রাতে রাজধানীর পল্টন থানায় এই জিডি করা হয়। বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া গণমাধ্যমকে জানান, থানায় এসে জিডি করেছেন জান্নাত আরা ঝর্ণার ছেলে। জিডির বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।
জিডিতে আবদুর রহমান উল্লেখ করেছেন, ‘আমি বেশ কিছুদিন ধরে আমার মা জান্নাত আরা ঝর্ণার সঙ্গে যোগাযোগ করতে না পেরে ধানমন্ডির নর্থ সার্কুলার রোডের বাসায় যাই। বাড়ির মালিক আমাকে জানান, গত ৯ এপ্রিল তিনি (ঝর্ণা) বাসা থেকে বের হয়ে গেছেন। আর আসেননি। আমি আমার মায়ের কক্ষে প্রবেশ করি এবং দেখতে পাই আমার মায়ের ব্যক্তিগত তিনটি ডায়েরি। একটি সাদা রঙের ক্লিপ দিয়ে স্পাইরাল করা নীল ও ধূসর রঙের। অন্য একটি ডায়েরি আরবি লেখা এবং নিচের দিকে জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম পলাশ নরসিংদী লেখা। সেটিতে কভার পেজ ছাড়া ১ থেকে ৮৭ পৃষ্ঠা রয়েছে। এ ছাড়া অন্য রঙের আরেকটি ডায়েরি আমার হস্তগত হয়।’

মায়ের খোঁজ না পেয়ে ডায়েরিগুলো নিয়ে শনিবার (১০ এপ্রিল) বাড়ির পথে রওনা হন তিনি। পল্টন এলাকায় গিয়ে তার মনে হয়, অপরিচিত কিছু লোক তাকে অনুসরণ করছেন। এ অবস্থায় তার নিজের ও তার মায়ের নিরাপত্তা এবং ডায়েরিগুলো সংরক্ষণের বিষয়ে আতঙ্কিত হয়ে পড়েন। সে কারণেই থানায় সাধারণ ডায়েরির আবেদন করেন বলে জান্নাতের বড় সন্তান আব্দুর রহমান জানান।
প্রসঙ্গত, সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে জনতার হাতে মামুনুলের সঙ্গে অবরুদ্ধ হন ঝর্ণাও। তখন ঝর্ণাকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন মামুনুল। যদিও পরবর্তী ঘটনাপ্রবাহে মামুনুলের ওই দাবি প্রশ্নের মুখে পড়েছে। সূত্র ঃ সময় টিভি

Latest articles

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

অপারেশন ডেভিল হান্টঃ কুড়িগ্রাম, সিলেট, গাজীপুরে ধরপাকড় চলছে, মোট গ্রেফতার প্রায় ৪০০০

অপারেশন ডেভিল হান্টে খুলনা, কুড়িগ্রাম, সিলেট ও গাজীপুরে যথাক্রমে ১৮, ১৬, ৯ ও ১৩...

More like this