Homeফোকাস নিউজচলচ্চিত্রেও অভিনয় করছেন রূপান্তরিত নারী তাসনুভা

চলচ্চিত্রেও অভিনয় করছেন রূপান্তরিত নারী তাসনুভা

Published on

spot_img

দেশের ইতিহাসে প্রথম রূপান্তরিত নারী সংবাদ পাঠিকা তাসনুভা আনান শিশির। নারী দিবসে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে খবর পাঠ করে আলোচনার শীর্ষে চলে আসেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসনুভা বন্দনায় মেতে ওঠেন নেট নাগরিকরা।

তাসনুভা অভিনয় করেছেন চলচ্চিত্রেও। অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ছবিতে তাকে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে।পরিচালক জানালেন, ছবিতে অসাধারণ অভিনয় করেছেন তাসনুভা।

অনন্য মামুন বলেন, “তাসনুভা দুর্দান্ত অভিনয় করেছেন। তার উচ্চারণ ও অভিনয় দুটোই দর্শকের ভালো লাগবে। তিনি উচ্চশিক্ষিত। থিয়েটারে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে। তার অভিনয় আমার খুব মনে ধরেছে।”

মামুন আরো জানান, শুটিং শেষে বুধবার (১০ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়বে ‘কসাই’। সেন্সর ছাড়পত্র পেলে শিগগিরই সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

সোমবার (৮ মার্চ) বৈশাখী টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে আত্মপ্রকাশ করা তাসনুভার জন্ম বাগেরহাটের মংলায়। ২০০৭ সাল থেকে তিনি থিয়েটারের সঙ্গে যুক্ত। বর্তমানে কাজ করছেন নাটকের দল বটতলায়। পাশাপাশি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ বিষয়ে স্নাতকোত্তর করছেন তিনি।

Latest articles

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

অপারেশন ডেভিল হান্টঃ কুড়িগ্রাম, সিলেট, গাজীপুরে ধরপাকড় চলছে, মোট গ্রেফতার প্রায় ৪০০০

অপারেশন ডেভিল হান্টে খুলনা, কুড়িগ্রাম, সিলেট ও গাজীপুরে যথাক্রমে ১৮, ১৬, ৯ ও ১৩...

More like this