Homeবাছাইকৃত সংবাদট্রাম্প-মোদীর বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছেঃ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ট্রাম্প-মোদীর বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছেঃ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

Published on

spot_img

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বাংলাদেশ একটি আলোচনার বিষয় ছিল যেখানে মোদী বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তার “উদ্বেগের” কথা জানিয়েছেন।

মিশ্রি শুক্রবার ওয়াশিংটনে একটি ব্রিফিংয়ের সময় বলেন “শুধু আপনাদের জানানোর জন্য বলছি – এই বিষয় নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে “তার মতামত, প্রকৃতপক্ষে তার উদ্বেগ” শেয়ার এবং ভারত কীভাবে এই পরিস্থিতিকে “দেখছে” তাও জানিয়েছেন।

ভারত আশা প্রকাশ করেছে যে বাংলাদেশের পরিস্থিতি এমন একটি দিকে “এগিয়ে যাবে” যেখানে তারা বাংলাদেশের সাথে “গঠনমূলক ও স্থিতিশীল উপায়ে সম্পর্ক চালিয়ে যেতে পারে”।

মিশ্রি যোগ করেন, “কিন্তু সেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে এবং প্রধানমন্ত্রী মোদী সেই মতামতগুলি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে শেয়ার করেছেন।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ওদিকে, ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ ষ্টেটের কোন ভূমিকা ছিল না।

হোয়াইট হাউসের ওভাল অফিসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ডিপ ষ্টেটের ভূমিকা নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমাদের ডিপ স্টেটের এখানে (বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে) কোনও ভূমিকা ছিল না। প্রধানমন্ত্রী এই বিষয়টা নিয়ে বহুদিন ধরে কাজ করছেন। এটা নিয়ে (ভারত) শত শত বছর ধরে কাজ করছে। বস্তুত আমি এরকমই পড়েছি।”

“কাজেই বাংলাদেশের বিষয়টি আমি প্রধানমন্ত্রীর ওপরই ছেড়ে দেবো,” বলে প্রেসিডেন্ট ট্রাম্প পাশে বসা ভারতীয় প্রধানমন্ত্রীর দিকে ইঙ্গিত করেন।

–ভয়েজ অব আমেরিকা

Latest articles

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

অপারেশন ডেভিল হান্টঃ কুড়িগ্রাম, সিলেট, গাজীপুরে ধরপাকড় চলছে, মোট গ্রেফতার প্রায় ৪০০০

অপারেশন ডেভিল হান্টে খুলনা, কুড়িগ্রাম, সিলেট ও গাজীপুরে যথাক্রমে ১৮, ১৬, ৯ ও ১৩...

More like this